Skip to main content

Featured

আগামীর স্বপ্নসারথী

ঐতিহাসিক রাজনৈতিক ঐতিহ্যনেত্রকোনা জেলা ঐতিহাসিকভাবেই প্রগতিশীল ও অসাম্প্রদায়িক রাজনীতির চারণভূমি। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ১৯৫২-র ভাষা আন্দোলন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নেত্রকোনার রাজনৈতিক নেতৃবৃন্দ অসামান্য ত্যাগ স্বীকার করেছেন। এই মাটির সন্তানরাই যুগে যুগে গণতন্ত্রের পক্ষে এবং শোষণের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন। এই জেলার মানুষের রাজনৈতিক সচেতনতা অত্যন্ত প্রখর, যা সুস্থ ধারার রাজনীতির অন্যতম ভিত্তি। . তারুণ্য ও পরিবর্তনের ডাক"নেত্রকোনার মাটি ও মানুষ আমার শক্তি। রাজনীতি মানে কেবল ক্ষমতা নয়, রাজনীতি মানে মানুষের ভাগ্যের উন্নয়ন। আমি এমন এক নেত্রকোনা গড়তে চাই, যেখানে একজন তরুণ কর্মসংস্থানের সন্ধানে যেন পথ না হারায়। আমি শুধু আপনাদের প্রতিনিধি হিসেবে নয়, বরং আপনাদেরই একজন হয়ে আগামীর সমৃদ্ধ নেত্রকোনা বিনির্মাণের লড়াইয়ে পাশে থাকতে চাই।" উন্নয়ন ও আধুনিকায়ন:"আমাদের নেত্রকোনা আজ আর অবহেলিত নয়। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ আমাদের শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করেছে। এখন আমাদের লক্ষ্য—এই প্রতিষ্ঠানগুলোকে বিশ্বমানের করে তোলা এবং হাওরের কৃষকের উৎপাদিত...

প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রী ও নবজাতক সন্তানের জানাজায় ছাত্রলীগ নেতা

নারায়ণগঞ্জে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রী ও নবজাতক সন্তানের জানাজায় অংশ নিয়েছেন মো. সুমন নামের এক ব্যক্তি। তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানিয়েছে পুলিশ। আজ সোমবার বিকেল পাঁচটায় প্যারোলে মুক্তি পেয়ে দড়ি সোনাকান্দা মোড়ে পুলিশি পাহারায় জানাজায় অংশ নেন তিনি। এলাকাবাসী ও স্বজনেরা জানান, বন্দর থানার পুলিশ বৈষম্যবিরোধী বিস্ফোরকের মামলায় সম্পৃক্ত থাকার সন্দেহে গত বৃহস্পতিবার রাতে সুমনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। এ ঘটনায় সুমনের অন্তঃসত্ত্বা স্ত্রী হাফেজা বেগম অসুস্থ হয়ে পড়লে তাঁকে শুক্রবার আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তিনি সন্তান প্রসব করেন। তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে নবজাতক এবং একই দিন রাত আটটায় তাঁর স্ত্রী হাফেজা বেগমের মৃত্যু হয়।

Comments